বগুড়া ব্যুরো:
বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান প্রকৃতি (৩২) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়ালগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান প্রকৃতি পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক ও পৌর এলাকার পশ্চিমপাড়ার রফিকুল ইসলামের ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, যুবদল নেতা মেহেদী হাসান প্রকৃতি হাট কড়ই থেকে মোটরসাইকেল নিয়ে নন্দীগ্রামের দিকে আসছিল। এসময় গোয়ালগাড়ী নামক স্থানে এসে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
আমন্ত্রণ/এসিজি


































