বগুড়া ব্যুরো:
বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান প্রকৃতি (৩২) নামে যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়ালগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান প্রকৃতি পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক ও পৌর এলাকার পশ্চিমপাড়ার রফিকুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, যুবদল নেতা মেহেদী হাসান প্রকৃতি হাট কড়ই থেকে মোটরসাইকেল নিয়ে নন্দীগ্রামের দিকে আসছিল। এসময় গোয়ালগাড়ী নামক স্থানে এসে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় মাইক্রোবাসের ধাক্কায় মহিবুল্লাহ নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু মোকামতলা ইউনিয়নের ভাগকোলা গ্রামের মিজু আহমেদের ছেলে। শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাতে ৭টায় বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
শিশুটির পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সে তার মা মরিয়মের সঙ্গে মহাসড়ক পার হচ্ছিল। এমন সময় রংপুরগামী অজ্ঞাতনামা একটি মাইক্রোবাস শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহরে একটি ক্লিনিকে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় সে মারা যায়। স্থানীয় ট্রাফিক পুলিশের সার্জেন্ট মিনার চন্দ্র ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
আমন্ত্রণ/এসিজি


































