বগুড়া ব্যুরো ও সারিয়াকান্দি প্রতিনিধি :
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি দ্রæত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি ৯২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এখনও বিপৎসীমার ১৮৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হুমায়ন কবির জানান, উজানে ভারতে প্রবল বৃষ্টিপাতের কারণে তিস্তা, ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ভারত বাংলাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকলে যমুনাতেও পানি বৃদ্ধি পাবে। রোববার সকাল ৯টায় সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ১৮৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যার আশংকা দেখা দিতে পারে। তিনি বলেন, এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সতর্ক রয়েছে।
এদিকে যমুনার পানি বৃদ্ধি পাওয়ার ফলে সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। এরই মধ্যে সারিয়াকান্দির চরাঞ্চলের কর্নিবাড়ি, চালুয়াবাড়ি, তেকানি চুকাইনগর, কাজলা ইউনিয়নের নি¤œাঞ্চলে পানি প্রবেশ করেছে।
আমন্ত্রণ/এসিজি


































