মো. নুর ইসলাম, দিনাজপুর :
দিনাজপুর আদর্শ কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও বিদ্যুৎসাহী সদস্য হিসেবে অ্যাডভোকেট মাইনুল আলমের সাথে আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কলেজে অন্যান্য শিক্ষকদের সমন্বয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় শিক্ষকদের সমন্বয়ে এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান বলেন, অত্র প্রতিষ্ঠান পরিচালনার কাজে যে সকল অনিয়ম দুর্নীতি রয়েছে এই অনিয়ম দুর্নীতি কখনোই হতে দেওয়া যাবে না এবং প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা ক্ষেত্রে আমরা অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেব না। সৎ এবং নিষ্ঠার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করব প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক এবং কর্মচারী সৎ ও নিষ্ঠার সাথে কার্যক্রম পরিচালনা করবেন আমি আশাবাদী এজন্য আপনাদের সকল বিষয়ে যে সকল সহযোগিতা করতে হয় আমাদের এই এডহক কমিটি সহযোগিতা করবে। ইতিপূর্বে প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আপনারা যারা শিক্ষক প্রতিনিধি এবং কর্মচারী রয়েছেন এডহক কমিটির সভাপতির সাথে প্রাণ খুলে মনের কথা উপস্থাপন করতে পারেননি বা করতে দেওয়া হয়নি। এখন থেকে আপনারা প্রতিনিয়ত খোলামেলা কথাবার্তা ও মনের ভাব প্রকাশের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনায় মনমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এজন্য প্রয়োজন আমাদের সকলের একতাবদ্ধ হয়ে সৎ ও নিষ্ঠার সাথে নিয়ম-নীতি মেনে কার্যক্রম পরিচালনা করা।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর আদর্শ কলেজে এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মতবিনিময় সভা অনুষ্ঠিত
সেপ্টেম্বর ২৯, ২০২৪
































