মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা ইবতেদায়ী ইসলামীয়া মাদ্রাসার আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নতুন কমিটির পরিচিত সভা, সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
পুনরায় নতুন কমিটির আজীবন সভাপতি হলেন বিশিষ্ট শিল্পপতি ও জাহাজ ব্যবসায়ী সমাজসেবক আলহাজ্ব মো. আহসান হাবীব। এছাড়া কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি মো. মোকছেদুল আলম, সাধারন সম্পাদক মো. ইরফান আলী, সহ সাধারন সম্পাদক বিপ্লব হোসেন বাবু, কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, সদস্য মোঃ আব্দুস সালাম সরকার, ইসমাইল হোসেন, আব্দুর রৌফ, মো. রবিউল ইসলাম, মোঃ জমিল উদ্দীন, মো. আমজাদ আলী, মোঃ সাইফুল ইসলাম, মো. মনসুর আলী, মো. নুর আলম, মো. জামান হোসেন, মো. আব্দুস সালাম, শওকত আলী, ছাইদুর রহমান, মাওলানা মো. মামুনুর রশীদ (শিক্ষক প্রতিনিধি)।
উপদেষ্টারা হলেন আলহাজ্ব মোঃ ফারুক আহমেদ চৌধুরী, মো. ওয়াহেদ আলী ও মাওলানা মো. আলিনুর হক।
সংবর্ধনা ও পরিচিত সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার আজীবন সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও জাহাজ ব্যবসায়ী আলহাজ্ব মো. আহসান হাবীব। দোয়া অনুষ্ঠানে আলহাজ্ব মো. আহসান হাবীবসহ তার অসুস্থ সহধর্মীনির সুস্থ্তার জন্য দোয়া করা হয় এবং মাদ্রাসার সকল সদস্য ও এলাকাবাসীর জন্য দোয়া করা হয়। এছাড়াও ঘুঘুডাঙ্গা ইবতেদায়ী ইসলামীয়া মাদ্রাসার নতুন ভবন নির্মান নিয়ে আলোচনা করা হয়।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে ঘুঘুডাঙ্গা ইবতেদায়ী ইসলামীয়া মাদ্রাসার নতুন কমিটির পরিচিত ও সংবর্ধনা অনুষ্ঠিত
সেপ্টেম্বর ১৮, ২০২৬
































