জিন্নাত হোসেন, দিনাজপুর :
মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুর মহিলা কলেজের উদ্যোগে জেলা প্রশাসন চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
সোমবার (১৬ ডিসেম্বর-২০২৪) মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনাজপুর সরকারী মহিলা কলেজ-এর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কলেজের ছাত্রীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন দিনাজপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল মান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক অন্তরা অধিকারী।
পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দিনাজপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান-এর নেতৃত্বে কলেজের শিক্ষকবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর মহিলা কলেজের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত
ডিসেম্বর ১৭, ২০২৪


































