বগুড়া ব্যুরো :
বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।আজ রোববার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার চাঁপাপুর-চৌমুহনী সড়কের আড়াইল মসজিদের সামনে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম হাবিবা খাতুন। সে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ভেনলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আড়াইল এলাকায় সড়ক পার হচ্ছিল শিশু হাবিবা। এ সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এস আই) ফেরদৌস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় শিশুটি প্রাণ হারায়। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় ট্রাকের ধাক্কায় চার বছরের শিশু নিহত
মার্চ ২৯, ২০২৬


































