আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) :
জয়পুরহাটের পাঁচবিবি থানা বিএনপি’র সাবেক সভাপতি ও একাধিক রাজনৈতিক মিথ্যা মামলায় কারাবরণ করা নির্যাতিত নেতা অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশের প্রতীক ধানের শীষ উপহার পেয়েছেন।
উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মালিদহ কুতুবপুর যুব সংঘ ক্লাবের আয়োজনে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে অতিথি হিসাবে এলে এলাকার বিএনপি পাগল কর্মিরা তাকে ফুলের শুভেচ্ছা ও ধানের শীষ উপহার দেন।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কুতুবপুর চারমাথা মোড়ে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক মো. রবিউল ইসলাম দেওয়ান। সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন মন্ডল, থানা বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল, সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক মো. সাইদুর রহমান, সাবেক থানা যুবদলের সহ-সভাপতি হারুনুর রশিদ সজল, ইউপি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হামিদুল রহমান ও সাবেক জেলা যুবদল নেতা মো. লিটন সহ এলাকার সুধিজনেরা।
আমন্ত্রণ/এসিজি
পাঁচবিবিতে ধানের শীষ উপহার পেলেন বিএনপি নেতা-গফুর
ডিসেম্বর ২৭, ২০২৪


































