বগুড়া ব্যুরো:
বগুড়ায় ধর্মীয় অনুভ‚তিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারকৃত সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকিরের জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ মে) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলী আদালতের বিচারক মেহেদী হাসান জামিনের আবেদন শুনানি শেষে জামিন মঞ্জুর করে আদেশ প্রদান করেন।
উল্লেখ্য, শাজাহানপুর উপজেলার খরনা কর্মকার পাড়ার পলাশ কুমার মহন্ত ধর্মীয় অনুভ‚তিতে আঘাত আনার অভিযোগ এনে ৪ মে সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকিরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকিরকে গ্রেফতার করে ওই দিন তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে করাগারে প্রেরণের নির্দেশ দেন। প্রায় ৯দিন পর তার জামিন মঞ্জুর করে আদালত।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় জামিন পেলেন সাংবাদিক ওয়াহেদ
মে ১৩, ২০২৫


































