মো. নুর ইসলাম, দিনাজপুর :
দিনাজপুরে Understanding and addressing sleep disorders (ঘুমের সমস্যা এবং সমাধান করা) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে পর্যটন মোটেলের হলরুমে এনডিএফ দিনাজপুরের আয়োজনে ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের সহায়তায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দিনাজপুর মেডিকেল কলেজের মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. নাজমুল হোসেন শাহ।
ন্যাশনাল ডক্টরস্ ফোরাম এনডিএফের দিনাজপুরের সভাপতি ডা. মো. আনছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম।
সেমিনারে নির্ধারিত বিষয়ে প্যানেল অব এক্সপার্ট হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ডা. সাহাব আহমেদ, সহকারী অধ্যাপক ডা. মো. আইনুল ইসলাম, লিভার ও পরিপাকতন্ত্র বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সামিউল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. মো. মনজুর রহিম, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের পরিচালক ও মার্কেটিং বিভাগের প্রধান প্রফেসর ডা. শাহ মো. বুলবুল ইসলাম, এনডিএফ রংপুর বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডা. মোহাম্মদ হোসেন, এনডিএফ দিনাজপুরের উপদেষ্টা এডভোকেট মাইনুল ইসলাম, ডা. আফসার আল মাহমুদ, ডা. রইচ উদ্দিন আহমেদ প্রমুখ।
সেমিনারে মানব শরীরের অতি আবশ্যকীয় উপাদান ঘুমের স্বাভাবিক পর্যায় এবং এর নানাবিধ সমস্যা ও তার প্রতিকার নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে দিনাজপুরের বিভিন্ন পর্যায়ের শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন।
আমন্ত্রণ/এসিজি


































