মোরশেদ উল আলম, চিরিরবন্দর
দিনাজপুরের খানসামা উপজেলার নির্বাচিত ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় শতভাগ উপবৃত্তির আওতায় রয়েছে। উপবৃত্তি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিরসনের জন্য এই প্রশিক্ষণ বলে আয়োজকরা জানান।
সোমবার (১২ ফেব্রম্নয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজন উপজেলা পরিষদ হলরম্নমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক (যুগ্ম সচিব) মো. ফরহাদ সিদ্দিক। এ সময় সহকারী পরিচালক (প্রশিক্ষণ) শাহাদাত হোসেন, জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরম্নল হকসহ শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

































