আব্দুর রাজ্জাক, দিনাজপুর :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর আসনে প্রার্থী ঘোষিত হওয়ায় আনন্দ-উল্লাসে স্থানীয় বিএনপিসহ দিনাজপুরবাসী।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে দিনাজপুর সদর উপজেলা গেট থেকে জেলা বিএনপি’র রাজপথের সৈনিক বখতিয়ার আহমেদ কচির নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। হাজারো সংখ্যক বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের অংশ গ্রহণে আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালীতে অংশ নেন দিনাজপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা যুবদলের আহŸায়ক মাসুদুল ইসলাম মাসুদ, জেলা যুবদলের সাবেক সভাপতি মোন্নাফ মুকুল, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, কৃষক দলের সদস্য সচিব মজিবর রহমান মজিদসহ জেলা, পৌর ও কোতয়ালী বিএনপি এবং পৌর ১২টি ওয়ার্ডসহ সদর উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী, সাধারণ জনগণ প্রমুখ।
মিছিল শেষে বখতিয়ার আহমেদ কচি অংশগ্রহণকৃত সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা দিনাজপুর থেকে কখনও নেত্রীকে পাইনি। এটা আমাদের জন্য গর্বের, আনন্দের। দীর্ঘদিনের চাওয়া পাওয়া আজ পূর্ণ হলো। এজন্য দিনাজপুরবাসীর পক্ষ থেকে কেন্দ্রীয় বিএনপি কে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। ইনশাআল্লাহ এই দিনাজপুর-৩ আসন নেত্রীকে উপহার দিবো বলে অভিমত ব্যক্ত করেন বিএনপির এই জনপ্রিয় নেতা।
আমন্ত্রণ/এসিজি
বখতিয়ার আহমেদ কচি’র নেতৃত্বে দিনাজপুরের খালেদা, গর্ব মোদের আলাদা স্লোগানে বিএনপির আনন্দ মিছিল
নভেম্বর ৪, ২০২৫


































