বগুড়া ব্যুরো:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল এখনও ঘোষণা হয়নি। কিন্তু এরই মধ্যে প্রধান রাজনৈতিক দল বিএনপি তাদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্য বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সুদর লন্ডনে থাকলেও বগুড়ার নেতাকর্মীরা নেমে পড়েছেন নির্বাচনী প্রচারণায়। প্রার্থী ঘোষনার পরই সোমবার সন্থ্যায় দলের নেতাকর্মিরা আনন্দ উচ্ছাসে ফেটে পড়ে। রাতেই তারা থানের শীষের পক্ষে মিছিল করেছে।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে রেজাউল করিম বাদশা এই মনোনয়নকে বগুড়ার সর্বস্তরের মানুষের জন্য খুশির সংবাদ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই খবর পাওয়ার পরপরই তারেক রহমানকে টেলিফোন করে বগুড়াবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। তিনি বগুড়াবাসীর কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেছেন।
রেজাউল করিম বাদশা আরও বলেন, ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে সারা দেশের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে বগুড়াবাসী নির্বাচিত করবে। আমরা আশা করছি, বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়ে তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দেবেন এবং প্রধানমন্ত্রী হবেন। এ মুহূর্ত থেকেই ধানের শীষের পক্ষে কাজ শুরু করার আহ্বান জানান তিনি।
এদিকে মঙ্গলবার বিকেলে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ, গণসংযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। তিনি বগুড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।
এসময় আলী আজগর তালুকদার হেনা বলেন, বগুড়া-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের অভিযাত্রায় এগিয়ে চলুক বগুড়াসহ সারাদেশ। সবাই নিজ নিজ অবস্থান থেকে ম্যাডাম এবং তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার জন্য কাজ করবেন।
তিনি আরও বলেন, ‘ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করতে হবে। তারেক রহমানের সালাম নিন,ধানের শীষে ভোট দিন। ধানের শীষে ভোট চাই, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চাই। বগুড়া সদর আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বিএনপি নেতা মিজানুর রহমান রাজা, রাজেদুর রহমান রাজু, মুন্না, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান, যুবদলনেতা মোসলেম উদ্দিন, সাদ্দাম হোসেন, মানিক, জন, ফয়সাল, শামীম, সবুজ, ছোটন, তাহের, রেজাউল, হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা রিমন, এলিন, আসিফসহ ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি


































