আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে জেল ও অর্থদÐ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ জুন) দুপুর ১২ টায় ফুলবাড়ী পৌর এলাকার ঢাকা মোড়স্থ মেরিনা ফিলিং স্টেশনের পিছনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পৌর এলাকার পূর্ব গৌরিপাড়া গ্রামের মৃত শামীম আলমের ছেলে রাকিবুল ইসলাম (৩৪) এবং উপজেলার শীবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেব পুর দাদপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে সামিদুল (৪৮)।
তারা দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আটক ব্যক্তিদের মধ্যে রাকিবুল ইসলামকে ৩ মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং সামিদুলকে ছয় মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসাহাক আলীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদÐ এবং ৫০০ টাকা করে অর্থদÐ প্রদান করেন।
অভিযানে সহযোগিতা করে ফুলবাড়ী থানা পুলিশ। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিব্বুল ইসলাম জানায়, এলাকায় মাদক নির্মূল অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না। আটক ব্যক্তিদের জেল হাজাতে প্রেরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী জানান, “মাদক বিরোধী অভিযান চলমান থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে মাদক সেবনের অপরাধে দুই জনের ৯ মাস জেল ও জরিমানা
জুন ৫, ২০২৫
































