মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের চিরিরবন্দরে মাদক এক মাদকসেবির ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ মার্চ) রাত ১০ টায় উপজেলার পুনট্টি ইউনিয়নের উচিতপুর গ্রামে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে একটি পরিত্যক্ত বাড়িতে মাদক সেবনরত অবস্থায় নবরাজ রায়কে (২৩) আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক ওই মাদকসেবীর স্বীকারোক্তি অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী বলেন, সাজাপ্রাপ্ত নবরাজ রায়কে কারাগারে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এজি
চিরিরবন্দরে মাদকসেবির ৬ মাসের কারাদন্ড ও অর্থদন্ড
মার্চ ১৪, ২০২৬


































