আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক :
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আ্জ রোববার (২৫মে) দিনাজপুরের ফুলবাড়ীতে ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণে পৌরশহরে এক বর্ণা্ঢ্য শোভযাত্রা বের করা হয়।
শোভযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম। সার্টিফিকেট পেশকার মো. শামীম ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সোহানুর রহমান সোহান, নাজির কাম-ক্যাশিয়ার মো. রোকুনুজ জামান নয়ন প্রমুখ।
উপজেলার ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড, ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই ভূমি সেবা প্রদান চালু করা হয়। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ডিজিটাল সেবার প্রচলন সম্পর্কে জনগণকে সচেতন করাই এই মেলার মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ভূমি সেবা প্রদান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, রাজনীতিবিদ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ গণমা্ধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































