আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
দিনাজপুরের বিরলের মুকলিশপুরে আমিনুল ইসলাম (৫৮) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) আনুমানিক সকাল হতে দুপুরের যেকোন সময় মলত্যাগের পর জলাধারে (নালায়) পানি নিতে এসে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকজনসহ উপস্থিত এলাকাবাসী প্রাথমিকভাবে ধারণা প্রকাশ করেছেন।
আমিনুল ইসলাম উপজেলার ৫নং বিরল ইউনিয়নের মুকলিশপুর (দক্ষিণপাড়া) গ্রামের মৃত শুকুর মোহাম্মদের ছেলে বলে থানা পুলিশ পরিচয় নিশ্চিত করেছে।
শুক্রবার দুপুরে এ রিপোর্ট লেখাকালীন লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান ছিল।
আমন্ত্রণ/এজি
বিরলে মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির লাশ উদ্ধার
জানুয়ারি ৩১, ২০২৬
































