গোপাল মোহন্ত, গাইবান্ধা প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১০ বছর বয়সি চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী ডিপটি ফকির (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১২ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে উ্পজেলা নাকাইহাট ইউনিয়নের পোগইল হাটখোলা গ্রামের এই ঘটনা ঘটেছে। গ্রেপ্তার হওয়া ডিপটি ফকির ওই গ্রামের মৃত জয়না ফকিরের ছেলে।
গোবিন্দগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, পোগইল হাটখোলা গ্রামের মকবুল হোসেনের শিশু কন্যা (১০) পগইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী প্রকৃতির ডাকে সারা দিতে ঘটনার দিন রাত ৮টায় বাড়ীর পাশের পায়নায় যায়। সেখান থেকে ফেরার পথে ডিপটি ফকির ওই শিশুর মুখ চেপে ধরে পাশর্^বর্তী খড়ের পালায় নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে আসলে ডিপটি ফকির পালিয়ে যায়। এরপর মেয়েটিকে বাড়ীতে এনে তার মুখে সব কথা শুনে থানায় মামলা দায়ের করা হয়।
এদিকে ডিপটি ফকিরের ছেলে সজিব খন্দকার তার পিতাকে জোর করে বাড়ী থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে থানায় দায়ের করা এজাহারের উল্লেখ করেন তার পিতা সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে পশ্চিম পগইল সরকারপাড়া জামে মসজিদে এশা ও তারাবির নামাজ পড়তে যান। এরপর বাড়ী এসে শুয়ে পড়েন। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে মকবুলের ডাকাডাকিতে ডিপটি ঘুম থেকে উঠে ঘরের বাইরে এলে তাকে মারপিট করে টানাহেচরা করে জোরপূর্বক বাড়ীতে নিয়ে যায় এবং ফোন করে পুলিশ ডেকে এনে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাতেই পুলিশের হাতে তুলে দেয়। এজাহারে তিনি বলেন তার পিতার বিরুদ্ধে আনিত ধর্ষণ চেষ্টার অভিযোগ সঠিক নয়।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এছাড়াও অভিযুক্ত ডিপিটির ছেলে সজিবের দায়ের করা অভিযোগটিও তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
মার্চ ১৩, ২০২৫
































