আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার (৯ এপ্রিল) সকাল ১১ টায় আগামী পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা উদযাপন কল্পে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ সম্মেলেন কক্ষে আয়োজিত প্রস্তুতি সভা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসাহাক আলী।
এতে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহানুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. ছামেদুল ইসলাম মাস্টার, ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারী দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, গণ্যমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে পহেলা বৈশাখ উদযাপন কল্পে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
এপ্রিল ৯, ২০২৫
































