বগুড়া ব্যুরো :
র্যালি পথসভা ও মানববন্ধন করে বগুড়ায় পালিত হলো বিশ্ব বন্যপ্রাণি দিবস। বগুড়ায় শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ-তীর এসব কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি থেকে দেশের বিপন্ন প্রজাতির বন্যপ্রাণি রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহŸান জানানো হয়। জাতিসংঘ ঘোষিত বিশ^ বন্যপ্রাণী দিবস উপলক্ষে রবিবার সকালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে র্যালি বের করা হয়। র্যালী শেষে শহরের সাতমাথা চত্বরে পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।তীরর সভাপতি হোসেন রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সরকারি আজিজুল হক কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও তীরর উপদেষ্টা মোস্তাফিজুর রহমান ভ‚ঁঞা, সংগঠনের সাধারণ সম্পাদক অমিত সাহা, সাংগঠনিক সম্পাদক আশামনি প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত বিশে^ বন্যপ্রাণির সংখ্যা কমেছে দুই-তৃতীয়াংশ। এভাবেই বাংলাদেশের ভ‚খÐ থেকে হারিয়ে গেছে ৩১ প্রজাতির প্রাণি। এছাড়াও দেশে অনেক প্রজাতির বন্যপ্রাণী এখন বিপন্ন। এই তালিকার মধ্যে আছে উভচর সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণি। সভায় বলা হয়, বনবিভাগের হিসেবেই বাংলাদেশের ৪২ প্রজাতির উভচরের মধ্যে ৮ প্রজাতি, ১৫৮ প্রজাতির সরীসৃপের মধ্যে ৬৩ প্রজাতি, ৭৩৬ প্রজাতির পাখির মধ্যে ৪৭ প্রজাতি, ১২৪ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ৪৩ প্রজাতির অস্তিত্ব হুমকির সম্মুখীন। বক্তারা পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণি সংরক্ষণে তাদের আবাসস্থল, চারণক্ষেত্র ও প্রাকৃতিক সম্পদ বন সংরক্ষণে সচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহŸান জানান।
পথসভায় সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান ভ‚ঁঞা বলেন- সারা বিশ্বে জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন, বন্যপ্রাণী শিকার ও পাচার, বন্যপ্রাণির অবৈধ ব্যবসা, বন ও বনভ‚মি হ্রাস এবং পরিবেশ বিপর্যয়ের কারণে বন্যপ্রাণীর সংখ্যা আশঙ্কাজনকহারে হ্রাস পাচ্ছে। বাংলাদেশেও একসময় অনেক বন্যপ্রাণি ছিল। আমাদের অজ্ঞতা ও অবহেলার কারণে গত কয়েক দশকের ব্যবধানে তা বিলুপ্ত হয়ে গেছে।

































