আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমালের পরিকল্পনা ও বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরের সুন্দর্য্য বর্ধনে এক বিশাল ফুলের বাগান নির্মাণ করেন।
গত ১ মাস ধরে ফুলবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল ফুলের বাগানটি নির্মাণ করার পর ২১ নভেম্বর অনুষ্ঠানিকভাবে বাগানটি উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
গত বছরের ২০ জুলাই উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল ফুলবাড়ীতে যোগদান করার পর ফুলবাড়ী উপজেলার পরিষদসহ বিভিন্ন এলাকায় সরকারে দিক নির্দেশনায় ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সরকারি বরাদ্দে কালভট, ব্রীজ রাস্তা সহ নানা রকম উন্নয়নমূলক কাজ করেছেন।
উপজেলা পরিষদের ভবনগুলি সংস্কার করে সেগুলি শোভা বর্ধন করেছেন। তিনি এখানে কর্মরত থাকা অবস্থায় উপজেলা পরিষদের সার্বিক উন্নয়ন কাজে সর্বাত্তক কাজ করছেন। বিভিন্ন অভিযান চালিয়ে সরকারী রাজস্ব আদায় করেছেন। বর্তমান তিনি উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থেকে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে উপজেলা পরিষদ চত্বরের সুন্দর্য্যবর্ধনে ফুলের বাগান
ডিসেম্বর ৪, ২০২৪
































