আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুরের প্রতিবাদে ও ভারতীয় নগ্ন স¤্রাজ্যবাদের বিরুদ্ধে দিনাজপুরের বিরলে সাধারণ ছাত্র-জনতা বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
বিরল পৌর শহরের তিন শহীদ চত্বর (বকুলতলা মোড়) হতে উপজেলার সাধারণ ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেছে। সমাবেশে ছাত্র প্রতিনিধি হিসেবে রেজওয়ান পারভেজ, হারুন অর রশিদ, আরিফ হোসেন, মেহেদি হাসান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রমুখ বক্তব্য রাখেন।
আমন্ত্রণ/এসিজি
বিরলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ডিসেম্বর ৫, ২০২৪
































