মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
দিনাজপুরের বিরামপুর (চরকাই) সরকারি খাদ্য গুদামে আমন মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে আজ বুধবার (৪ ডিসেম্বর) কর্মসূচির উদ্বোধন করেন, সহকারী কমিশনার (ভুমি) নাজিয়া নওরিন।
এসময় তার সাথে ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এএইচএম তৌহিদুল্লাহ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খন্দকার, উপজেলা বিএনপি’র সভাপতি শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারী ডক্টর মুহাদ্দিস এনামুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মিলার মোস্তফা হোসেন, রবিউল ইসলাম প্রমুখ।
এগুদামে সরকারি মূল্যে এবার ১ হাজার ১৯৮ মে. টন ধান, ২ হাজার ৫২৭ দশমিক ৯৮০ মে.টন সিদ্ধ চাল এবং ২৬৭ মে.টন আতব চাল সংগ্রহ করা হবে।
আমন্ত্রণ/এসিজি
বিরামপুরে আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন
ডিসেম্বর ৪, ২০২৪
































