পার্বতীপুর সংবাদদাতা :
দিনাজপুরের পার্বতীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের সভাপতি মাওলানা আব্দুর রহমান কাসেমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণ জেলার সভাপতি নুর আলম সিদ্দিক ছাড়াও অনেকে বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে চালু করাসহ ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান। সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
পার্বতীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গণসমাবেশ
সেপ্টেম্বর ৭, ২০২৪





























