আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) :
শোভাযাত্রা, শপথ পাঠ, মাদক, সন্ত্রাস-বিরোধী জনসচেতনতামূক আলোচনা সভা, যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণের সনদ ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে আজ শুক্রবার (১ নভেম্বর) জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
সকাল সাড়ে ১০’টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শপথ পাঠ, আলোচনা সভা, ঋণের চেক বিতরণ করা হয়।
নবাগত পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। এসময় উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি ও মহিলাবিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান সহ যুবক-যুবতিরা।
অনুষ্ঠান শেষে উপজেলার ৯জন প্রশিক্ষণ গ্রহনকারি যুবক-যুবতির মাঝে স্বল্প সুদে প্রত্যেককে এক লাখ করে নয় লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
আমন্ত্রণ/এসিজি


































