রাবি সংবাদদাতা :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা হিসেবে ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদার নিয়োগ পেয়েছেন।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. শেখ সাদ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে নিয়োগের কথা জানানো হয়। ওই আদেশ অনুযায়ী, ৬ই সেপ্টেম্বর থেকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন তারা।
পরে শুক্রবার দুপুরেই দায়িত্বে যোগ দিয়েছেন নবনিযুক্ত ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার। ড. আমিরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০০২ সালে স্নাতক ও ২০০৩ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে রাবি থেকেই পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে তিনি রাবির ফোকলোর বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করা এই শিক্ষক মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের (হলুদ প্যানেল) সদস্য। অন্যদিকে অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার জাতীয়তাবাদী ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের (সাদা দল) জাতীয়তাবাদী (বিএনপি পন্থি) অংশের শিক্ষক বলে জানা গেছে।
আমন্ত্রণ/এসিজি
রাবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দপ্তরে প্রশাসক নিয়োগ
সেপ্টেম্বর ৭, ২০২৪


































