গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে কুড়িগ্রামগামী যাত্রীবাহি বাস তল্লাশি করে ৫ কেজি গাঁজা সহ সাদেক হোসেন নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
সে কক্সবাজারের উখিয়া উপজেলার মধ্যম নিদানিয়া গ্রামের জাফর আলমের ছেলে।
সোমবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের চাপরিগঞ্জ নামকস্থানে গোবিন্দগঞ্জ থানার এস আই তাহসিন ও এএসআই আলমগীর হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স মাদক বিরোধী অভিযানের সময় যাত্রীবাহি বাসে তল্লাশির সময় একটি ব্যাগে রাখা ৫ কেজি গাজা উদ্ধার ও ব্যাগের মালিক সাদেককে আটক করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
পাঁচ কেজি গাঁজাসহ কক্সবাজারের উখিয়ার মাদককারবারি সাদেক হোসেন গোবিন্দগঞ্জে আটক
নভেম্বর ৩, ২০২৫


































