গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইটের দেয়াল কেটে গরু চুরি করে পালানো সময় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত তিনজনের পরিচয় পাওয়ায় গেছে। নিহতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামগাছা বুড়িগঞ্জ এলাকার আলেব্বর আলীর ছেলে কাওসার (৫০), একই জেলার দুপচাচিয়ার সাহাপাড়া হেরুঞ্জা গ্রামের আব্দুল হাকিমের ছেলে শাহীনুর (৩১) এবং শিবগঞ্জ উপজেলার উত্তরপাড়া সিহালী গ্রামের আক্কাস আলীর ছেলে বুলবুল (৩৮)।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম তাদের পরিচয় পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ৩ থেকে সাড়ে ৩শ জনকে আসামী করে রোববার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ গত শনিবার রাতে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের হিলালি পাড়া গ্রামের আব্দুস সালামের বাড়ীর গোয়ালঘরের ইটের দেওয়াল কেটে গরু চুরি করে পালানোর সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে। এরপর নাসিরাবাদ এলাকায় গণপিটুনিতে তিনজন নিহত হন।
আমন্ত্রণ/এসিজি
































