আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) :
জয়পুরহাটের পাঁচবিবির সীমান্ত এলাকা বাগজানায় অভিযান চালিয়ে ৫00পিস (৫.৮৩ গ্রাম) সোনার বার সহ পাচারকারীকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করে। আটক যুবক মানিকগঞ্জ জেলার সিঙ্গাইল উপজেলার আজিমপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. বাবু (২৫)।
জয়পুরহাট জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরের হিলি গামী অরিন বাস যোগে কয়েকজন সোনার বার সহ সীমান্ত এলাকায় আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে¦ ক্যাম্পের সদস্যরা উপজেলার বাগজানা সীমান্তে অভিযান চালায়। ঢাকা-মেট্রো-ব=১২-৩৪৮৪ নং অরিন বাসের এক যাত্রীর আচরণ সন্দেহ হলে তার শরীর তল্লাসী করা হয়। অভিযানকালে অভিনব কায়দায় তার পায়ের জুতার ভিতর লুকিয়ে রাখা ৫00 পিস সোনারবার উদ্ধার করা হয়। পরে সোনা চোরাচালান আইন মামলায় বাবুকে পাঁচবিবি থানা পুলিশে সোপর্দ করা হয়।
আমন্ত্রণ/এসিজি
পাঁচবিবিতে সোনার বার সহ পাচারকারি আটক
ডিসেম্বর ১০, ২০২৪


































