আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের পার্বতীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
পার্বতীপুর উপজেলার মধ্যপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন পার্বতীপুর উপজেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি রাকিব হাসান।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আহাদ আলী, যুগ্ম সাধারন সম্পাদক মাহফিজুল ইসলাম, দিনাজপুর জেলার পরিচালক মমিন মন্ডল, দিনাজপুর জেলার সহকারী পরিচালক সেলিম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, অর্গানিক ম্যানেজার ফইজুর রহমান, মা ও শিশু বিষয়ক সম্পাদক রোমানা হাসানসহ অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সারাদেশে বিভিন্ন জায়গায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, যাতে করে মানবাধিকার লঙ্ঘন না হয় সে বিষয়ে আমারা কাজ করে যাচ্ছি। বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাবো বাংলাদেশের মানবাধিকার লংঘন নিয়ে তারা যেন গুরুত্বের সাথে কাজ করবেন।
আমন্ত্রণ/এসিজি
পার্বতীপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
ডিসেম্বর ১০, ২০২৪


































