কাশী কুমার দাস, দিনাজপুর :
“আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ”- এই শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে জনসংগঠনের জেলা ভূমিহীন সমন্বয় পরিষদ দিনাজপুর এর আয়োজনে এবং এএলআরডি-ঢাকা ও সিডিএ দিনাজপুরের সহযোগিতায় “নারীর ভূমি অধিকার নিশ্চিত দাঁড়াই একসাথে” প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৪ উপলক্ষে র্যালী, মানববন্ধন ও জনসমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
মানববন্ধন ও জনসমাবেশে বক্তব্য রাখেন জনসংগঠনের জেলা ভূমিহীন সমন্বয় পরিষদ দিনাজপুর এর সভাপতি মো. লুৎফর রহমান, সমাজকর্মী আজমিরা খাতুন মিষ্টি, নারী ক্ষমতায়ন ও জেন্ডার উন্নয়ন এর ঝর্না আক্তার, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) কেন্দ্রীয় কমিটি ঢাকা’র পরিচালক এম.এ মজিদ সরকারসহ ভূমিহীন ও জনসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঢাকা, বাংলাদেশ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে। জেলা প্রশানকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা স্মারকলিপিটি গ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, চলমান বাজার ব্যবস্থা শোষন প্রক্রিয়া বন্ধ করতে অর্থনীতি, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, নাগরিক দিকগুলো বিবেচনায় রেখে জাতীয়ভাবে গ্রামের জনমানুষের অংশগ্রহণে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। সকল বৈষম্য বিলপ করে আইনের দৃষ্টিতে এবং সম্পত্তি অর্জনে সবাই সমান অধিকার নিশ্চিত করতে হবে। আশোক কেন্দ্রীয় কমিটির পরিচালক এম.এ মজিদ সরকার বলেন, ভূমিহীনদের খাস জমি প্রদান, আদিবাসিদের জমি অবৈধ দখলদারমুক্ত করতে হবে। ভূমিহীনদের শীত নিবারনের জন্য সরকারিভাবে কম্বল প্রদানসহ তাদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী বিনয় চন্দ্র রায়।
আমন্ত্রণ/এসিজি
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও মানবাধিকার দিবস উপলক্ষে জনসংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান
ডিসেম্বর ১০, ২০২৪
































