আকতার হোসেন বকুল, জয়পুরহাট প্রতিবেদক :
“যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা” প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে মা ও শিশু বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১’টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ২’দিনব্যাপী প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। উপজেলার ৭২’জন গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল উদ্দীপনামুলক প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো মাহমুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. নাঈম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. লুৎফর রহমান, ক্ষেতলাল উপজেলা মহিলাবিষয়ক আঞ্জুমান নাসরিন লায়লা ও পাঁচবিবি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান।
আমন্ত্রণ/এসিজি


































