বগুড়া ব্যুরো :
বগুড়ার শাজাহানপুরে ফেসবুকে এক স্কুল ছাত্রের ছবি দিয়ে ব্যঙ্গাত্বক পোস্ট করার প্রতিবাদ করায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার (২ এপ্রিল) রাত ৯টায় উপজেলার আমরুল ইউনিয়নের পলিপালাশ গ্রামে এ ঘটনা ঘটে।
হামলার ঘটনায় কেন্দ্রিয় ছাত্রদলের সাবেক সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক (রাজিব-আকরাম কমিটি) এবং বিএনপিপন্থি ঢাকাস্থ উত্তরাঞ্চল ছাত্র ফোরামের প্রতিষ্ঠাতা আহবায়ক শফিকুল ইসলাম নামের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে বলে দাবি করা হয়। এ ঘটনায় মামলা না করতে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
জানা গেছে, ওই গ্রামের মিন্টু মিয়ার ছেলে নবম শ্রেণির ছাত্র রিয়াম আহমেদের ছবি বিকৃত করে তৃতীয় লিঙ্গে (হিজড়া) রূপান্তরিত করে টিকটক তৈরি করা একটি কনটেন্ট ডাউনলোড করে গত বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় পলিপালাশ নবীণ সংঘ নামে ফেসবুকের একটি গ্রæপে পোস্ট দেন একই গ্রামের ভোলা মিয়ার ছেলে সুমন আহমেদ (১৮)। এনিয়ে গ্রæপে অপমানিতবোধ হওয়ায় রিয়াম আহমেদের চাচা আব্দুল মোত্তালিব পোস্টটি ডিলেট করার জন্য সুমনকে অনুরোধ করেন। কিন্তু তাৎক্ষনিক পোস্ট ডিলেট না করে উল্টো আক্রমনাক্ত কথা বলা শুরু করে সুমন। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয় সুমন আহমেদ। এক পর্যায়ে রাত ৯টার দিকে আব্দুল মোত্তালিবের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করা হয়।
আব্দুল মোত্তালিব জানান, ফেসবুক গ্রæপে অপমানজনক পোস্ট করায় তার ভাতিজা রিয়াম আহমেদ কান্নাকাটি শুরু করে। তাই পোস্টটি গ্রæপ থেকে ডিলেট করার জন্য সুমনকে অনুরোধ করলে সে উল্টো আপত্তিকর অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়। এক পর্যায়ে সুমনের চাচা নিজেকে বিএনপির প্রভাবশালী নেতা দাবি করে শফিকুল ইসলামের প্রত্যক্ষ ইন্ধনে রাত ৯টার দিকে তার বসতবাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও আলমারিতে থাকা ৪৭ হাজার টাকা লুট করে নিয়ে যায়। বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ এসে তদন্ত করে যান। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়। এমতাবস্থায় বিএনপি নেতা শফিক ও তার লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনীর ভয়ে পরিবারসহ নিজের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান আব্দুল মোত্তালিব।
প্রভাবশালী শফিকুল ইসলাম জানান, তাকে জড়িয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। একটি তুচ্ছ ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা চালানো হচ্ছে।
শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ করিম জানান, বিষয়টি জানতে পেরে সাথে সাথে পুলিশ পাঠিয়ে দেয়া হয়েছে। এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
ফেসবুকে ব্যঙ্গাত্বক পোস্টের প্রতিবাদ করায় বসতবাড়িতে হামলা ভাঙচুর লুটপাট
এপ্রিল ৪, ২০২৫


































