গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জোসনা বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা বোয়ালমারি গ্রাম থেকে উদ্ধার করা হয়। জিঞ্জাসাবাদের জন্য স্বামী মোসলেম উদ্দীনকে আটক করা হয়েছে। গৃহবধূ জোসনা বেগম একই গ্রামের মৃত আব্দুল জব্বারের মেয়ে।
পরিবারের লোকজন জানান, বাড়ীর লোকজন জমির কাজে মাঠে ব্যাস্ত ছিল। স্বামী মোসলেম মাঠ থেকে ফিরে স্ত্রীকে বাড়ীতে না দেখে বিভিন্ন স্থানে খোজাখুজি করতে থাকে। এর একপর্যায়ে খড়ির ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করেছে।
গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই কাউয়ুম জানান মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ অনুসান্ধানে তদন্ত চলছে।
আমন্ত্রণ/এজি


































