আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনটে তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে তারুনদের অংশগ্রহনে ও সহযোগিতায় বর্জ্য-শুন্যতার প্রচার এবং পরিস্কার-পরিচ্ছন্নতার অভিযানের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় ধুনট উপজেলা পরিষদ চত্বরে এ অভিযানের উদ্বোধন করা হয়। ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) সাইদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেহানা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল আনোয়ার।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
জানুয়ারি ১৩, ২০২৫


































