মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এর কাছে দরিদ্র, শীতার্তদের মাঝে বিতরণের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আশা দিনাজপুর জেলার পক্ষ থেকে ৫২৫ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে আশা দিনাজপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মো. মিজানুর রহমান এর নেতৃত্বে কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা দিনাজপুর ডিভিশনের সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার দ্বিজেন্দ্র নাথ দাস,সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাস, এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. রুহুল আমীন, আশা দিনাজপুর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. রুহুল সারওয়ার খান, সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. হোসেন আলী, রিজিওনাল ম্যানেজার ট্রেইনি মো. ফারুক হোসেন, ম্যানেজার (এমএসএমই) দিনাজপুর মো. সাখাওয়াত হোসেন, সাপোর্ট ইঞ্জিনিয়ার (আশা দিনাজপুর জেলা) মো. হারুনুর রশীদ, আশা দিনাজপুর-১ এর ব্রাঞ্চ ম্যানেজার মো. সাইফুর রহমান, আশা দিনাজপুর-২ এর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. কামরুজ্জামান সহ আশা অফিসের বিভিন্ন পর্যায়ের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
এছাড়াও জেলা প্রশাসককে কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম হাবিবুল হাসান।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর জেলা প্রশাসককে আশা”র ৫২৫ পিস কম্বল হস্তান্তর
নভেম্বর ২০, ২০২৫
































