গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড দ্রæত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেন।
আজ বুধবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টা ব্যপি এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট আবু সায়াদত মো. কাইউম,মোখছেদুর রহমান, সেনেটারি ইন্সপেক্টর মিলন কুমার গুণ ও ফার্মসিস্ট এনামুল ইসলামসহ অন্যরা।
মানববন্ধন কর্মসূচীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশ নেন।
এ সময় বক্তারা সরকারের কাছে অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান তা না হলে আগামীতে দাবি আদায়ে কর্মবিরতি কঠোর মত কর্মসূচী পলন করা হবে জানিয়েছেন তারা।
আমন্ত্রণ/এসিজি
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে গোবিন্দগঞ্জ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন
নভেম্বর ১৯, ২০২৫
































