আমন্ত্রণ প্রতিবেদক :
ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে দিনাজপুর-৫ আসনে এবার ভোটার সংখ্যা বেড়েছে ২৭ হাজার ৩৮১জন। নতুন ভোটারদের সিংহভাগই তরুণ, যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত নির্বাচনে ১০ দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৫০ হাজার ১৩৫ জন। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জনে। এর মধ্যে নারী ভোটার ১৩ হাজার ৯২৭ জন এবং পুরুষ ভোটার ১৩ হাজার ৪৫৪ জন। যা পুরুষের চেয়ে নারী ভোটার সংখা বেশি বেড়েছে।
চূড়ান্ত তালিকা অনুযায়ী, বর্তমানে এ আসনে নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন, পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। আগের নির্বাচনে তৃতীয় লিঙ্গের ভোটার একই ছিলেন। তবে ভোটকেন্দ্রের সংখ্যা বেড়েছে ১টি । আগে যেখানে কেন্দ্র ছিল ১৪০টি, এবার তা বেড়ে হয়েছে ১৪১টি।
ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা নিয়ে গঠিত ১০ দিনাজপুর-৫ আসনে গত নির্বাচনে এ আসনে ভোটার ছিলেন ৪ লাখ ৫০ হাজার ১৩৫ জন। এর মধ্যে নারী ভোটার ছিল ২ লাখ ২৫ হাজার ৩ জন এবং পুরুষ ভোটার ছিল ২ লাখ ২৫ হাজার ১২৯ জন।
এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জনে। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন, পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। মোট ভোটার বেড়েছে ৭৭ হাজার ৩৮১ জন।
এই তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সামাদ ও পার্বতীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শুভ কুমার সরকার।
জানা যায়, ফুলবাড়ী উপজেলায় একটি পৌরসভাসহ ৭টি ইউনিয়নে গত নির্বাচনে ভোটার ছিলেন ১ লাখ ৫০ হাজার ৪১ জন। এবার তা বেড়ে হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৪৫৪ জন। ভোটার বেড়েছে ৮ হাজার ৪১৩ জন। কেন্দ্র সংখ্যা রয়েছে ৫২টি, যা অপরিবর্তিত।
পার্বতীপুর উপজেলায় একটি পৌরসভাসহ ১০টি ইউনিয়নে গতবার ভোটার ছিলেন ৩ লাখ ৯৪ জন। এবার ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ১৯ হাজার ৬২ জন। ভোটার বেড়েছে ১৮ হাজার ৯৬৮ জন। কেন্দ্র বেড়ে হয়েছে ৮৯টি। দুটি উপজেলায় মোট ভোটার বেড়েছে ৭৭ হাজার ৩৮১ জন।
আমন্ত্রণ/এজি
দিনাজপুর-৫ আসনে বেড়েছে নারী ভোটার : নতুন ভোটার ২৭ হাজার ৩৮১জন
জানুয়ারি ৬, ২০২৬
































