আতিউর রহমান, বিরল (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের বিরলের রাণীপুকুর ইউনিয়নের হালজায় ঝিনাইকুড়ি গ্রামের কড়া পাঠশালায় প্রশিক্ষন শেষে শুকর, সবজি বীজ, ভার্মিং কম্পোস্ট, সবজি চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ভাবনা সামাজিক মানবিক বিকাশের আয়োজনে ঢাকা ও উইমেন্স চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রির সহযোগিতায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাবনার নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মো. রফিকুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি আতিউর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১০টি পরিবারকে ১০টি শুকর লালন পালন ও সকল প্রশিক্ষণার্থীর মাঝে বিভিন্ন ধরণের সবজি বীজ ও উন্নতমানের চারা এবং ভার্মিং কম্পোস্টসহ সার বিতরণ করা হয়। ভাবনার প্রকল্প সমন্বয়কারী নাজমিন বেগম ও প্রোগ্রাম অফিসার আসমা আকতার অনুষ্ঠানে পরিচালনা করেন।
আমন্ত্রণ/এজি
বিরলে শুকর ও সবজি চারা এবং উপকরণ বিতরণ
অক্টোবর ২৭, ২০২৬































