আব্দুর রাজ্জাক আশিক ধুনট, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনটে মায়ের সামনেই অটোভ্যান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হাওয়া বেগম (৩০) নামের এক গৃহবধূ। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ধুনট-সোহাহাটা সড়কের সরুগ্রাম জামে মসজিদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত হাওয়া বেগম উপজেলার পাকড়িহাটা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি একই উপজেলার শিয়ালী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাওয়া বেগমের মা দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসার জন্য ওই দিন মেয়ের জামাই আনোয়ার হোসেনের সঙ্গে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন তিনি। সারাদিন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে বিকেলে মাকে শিয়ালী গ্রামে বাবার বাড়িতে পৌঁছে দিতে অটোভ্যানে রওনা হন হাওয়া বেগম ও তার স্বামী। এ সময় অটোভ্যানে আরও দুই যাত্রী ছিলেন।
পথিমধ্যে সরুগ্রাম জামে মসজিদ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অটোভ্যানটি। মুহূর্তেই গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান হাওয়া বেগম। তবে অটোভ্যানে থাকা অন্য যাত্রীরা অক্ষত থাকেন।
ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, “আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বগুড়া।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে মায়ের সামনেই অটোভ্যান দুর্ঘটনায় মেয়ের করুণ মৃত্যু
আগস্ট ২০, ২০২৫
































