কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর সরকারি শিশু পরিবার (বালক) রাজবাটি, দিনাজপুরের উদ্যোগে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এতিম শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ী এতিম শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন সরকারি শিশু পরিবারের (বালক) উপতত্ত¡াবধায়ক মাহমুদা নুসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমলিকা পাল, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন, শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম ও উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কারিগরি প্রশিক্ষক ফামিদা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, এতিম শিশুদের যতœ ও পরিচর্যা করতে পরলে পড়াশোনার মাধ্যমে তারা এক একজন সোনার টুকরো মানুষ হতে পারে। তারাই একদিন দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে বলে আমার বিশ্বাস। সকলের সহযোগিতায় আমরা এই প্রতিষ্ঠানকে বাংলাদেশের মধ্যে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি।
সভাপতির বক্তব্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিন বলেন, পূর্বের চেয়ে সরকারী শিশু পরিবার (বালক) প্রতিষ্ঠানে জেলা প্রশাসকের সহযোগিতায় অনেক উন্নয়ন হচ্ছে। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিক চর্চা ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে। সরকারী নীতিমালার মাধ্যমে তাদের যতœ সহকারে পরিচর্যা করা হচ্ছে।
আমন্ত্রণ/এজি
দিনাজপুর সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
জানুয়ারি ৬, ২০২৬
































