আমন্ত্রণ ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যগ করে দেশ ছাড়ার পর তার ধানমন্ডির ৩/এ–তে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগানসহ উল্লাস করে। সোমবার (৫ আগস্ট) বিকেল ৪টার পর আন্দোলনকারীরা ধানমন্ডির কার্যালয়ে গিয়ে আগুন দেন।
এর আগে বাংলাদেশ ছেড়ে পালান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ঢাকা ছাড়েন। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। বার্তা সংস্থা এএফপি জানায়, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন।
শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে আগুন, ছাত্র-জনতার উল্লাস
আগস্ট ৫, ২০২৪


































