বগুড়া ব্যুরো:
জুলাই ঘোষণাপত্র নিয়ে বগুড়ায় ইউনাইটেড পিপলস বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ জুন) বিকেলে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) আয়োজিত এ সভা ছিল দেশব্যাপী ধারাবাহিক আলোচনার এটি ছিল ১৩তম পর্ব।
সভায় প্রধান আলোচক হিসেবে আপ বাংলাদেশের প্রধান সংগঠক নাঈম আহমাদ বলেন, “বিগত স্বৈরশাসন জনগণের ওপর ভয়াবহ দমন-পীড়নের দৃষ্টান্ত স্থাপন করেছিল। ৫ আগস্ট সেই শাসনের পতন ঘটলেও তা একটি পরিপূর্ণ বিপ্লব হয়ে উঠতে পারেনি। জুলাই অভ্যুত্থান এখনও অসম্পূর্ণ।”তিনি সরকারকে নির্ধারিত সময়সীমার মধ্যে জুলাই সনদ ঘোষণার আহ্বান জানিয়ে নতুন আন্দোলনের হুঁশিয়ারি দেন।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন এনসিপি বগুড়া জেলার আব্দুল্লাহিত তাকি, এবি পার্টির এস এ জাহিদ সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আনোয়ার হোসেন, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের এ কে এম আরিফুল ইসলাম ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে দ্রুত বিচার ও পূর্ণ স্বীকৃতির দাবি জানান। সভায় বক্তারা বলেন, “জুলাই সনদ প্রকাশ ছাড়া গণআকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন হবে না।”
সভার সঞ্চালনায় ছিলেন ইঞ্জিনিয়ার আবু নাঈম। বক্তারা ঐক্যমত পোষণ করেন, “জুলাই সনদই হতে পারে একটি সমৃদ্ধ ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর।
আমন্ত্রণ/এসিজি
জুলাই সনদ প্রকাশ ছাড়া গণআকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন হবে না।”
জুন ২১, ২০২৫


































