কাশী কুমার দাশ, দিনাজপুর :
দিনাজপুরে সুইহারী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী সংগঠনের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে সোসাইটির উপ-আইন ও হিসাব এবং সমবায় সমিতি আইন বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা সমবায় অফিস সদর দিনাজপুরের সহযোগিতায় শুক্রবার (১২ জুলাই) বালুবাড়ীস্থ পল্লীশ্রী’র হলরুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন সুইহারী খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান হিলারিউশ কর্মকার। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক যোহন মুর্মু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং সমবায় বিষয় নিয়ে বিভিন্ন ধারা-উপধারা ও নীতিমালা নিয়ে আলোচনা করেন উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন জেলা সমবায় কার্যালয় দিনাজপুরের পরির্দশক মো. মোতাহার হোসেন সর্দার। প্রশিক্ষণে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান তরুণ আব্রাহাম টন্য, ট্রেজারার জেনেট তিগ্যা। প্রশিক্ষণে ব্যবস্থাপনা কমিটির সদস্যদের লাভ-ক্ষতির হিসাব (আয় ও ব্যয়ের বিবরণ) এবং উদ্বুত্ত পত্র (মুলধন ও দায় এবং সম্পদ ও পরি সম্পদের বিবরণ) বাজেট প্রনয়ণ কৌশল (প্রস্তাবিত বাজেট), ব্যবস্থাপনা কমিটির সভা এবং এ সংক্রান্ত সমবায় আইন ও বিধিমালা, সমবায় সমিতিতে নির্বাচনের গুরুত্ব এবং এ সংক্রান্ত সমবায় সমিতির আইন ও বিধিমালার মূল্যায়নসহ সমাপণী পর্ব অনুষ্ঠিত হয়েছে।
অংশগ্রহনকারী সদস্যদের মধ্যে থেকে বকতব্য রাখেন করেন সামিউল মিনজি সোহাগ ও সনেতা লাকড়া।
প্রধান অতিথি উপজেলা সমবায় অফিসার মো. হাফিজুল ইসলাম বলেন, প্রশিক্ষণ লব্ধ জ্ঞান সংগঠনকে গতিশীল ও অগ্রগতির মাত্রা বৃদ্ধি করে। সমিতিকে টেকসই করতে হলে নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে। সদস্যদের নিয়ে একটি দক্ষ ব্যবস্থাপনা প্রশিক্ষণই পারে একটি সংগঠনকে মডেল সংগঠন হিসেবে রূপান্তরিত করতে।
আমন্ত্রণ/এজি


































