কাশী কুমার দাশ, দিনাজপুর :
শনিবার (১৩ জুলাই) দিনাজপুরের ঐতিহ্যবাহী ও সনাতন ধর্মালম্বীদের পবিত্র তীর্থস্থান শ্রী শ্রী কান্তজিউ মন্দিরে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন পরিদর্শনে এলে তাকে দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের পক্ষ থেকে এজেন্ট রনজিৎ কুমার সিংহ, নির্বাহী কমিটির সদস্য ডাঃ ডিসি রায়, উত্তম কুমার রায়, রতন সিং, গোপেশ চন্দ্র রায়, বিমল চন্দ্র দাস, ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
এসময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর-এ-আলম, দিনাজপুর-১ আসনের এমপি জাকারিয়া জাকা, দিনাজপুরের পুলিশ সুপার শাহ্ মো. ইফতেখার আহমেদ, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হুসাইন বিপুসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন মন্দির পরিদর্শন শেষে পূজা-অর্চনায় অংশ নেন। পূজা-অর্চনা শেষে রাজ দোবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ ও নির্বাহী কমিটির সদস্য এবং বিশিষ্ট ডায়াবেটিস চিকিৎসক ডা. ডিসি রায় শ্রী শ্রী কান্তজিউ মন্দিরের ধর্মীয় ইতিহাস তুলে ধরেন।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন’কে সংবর্ধনা
জুলাই ১৩, ২০২৪
































