গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এশিয়ান টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি মাহমুদ খান সহ দুইজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবদল নেতা নূর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৩০ মার্চ রাজাহার ইউনিয়নে একটি ঘটনার ভিডিও ধারণের সময় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নুরুন্নবী ও তার ভাই নূর আলমসহ অজ্ঞাত ৪/৫জন লাঠি সোটা এবং ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলায় মাহমুদ খান এবং আওয়ার নিউজের গোবিন্দগঞ্জ প্রতিনিধি জোবাইদুর রহমান সাগর আহত হন। এক পর্যায়ের হামলাকারীরা সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে ভাংচুর করে।
এ ঘটনায় মাহমুদ খান বাদী হয়ে গত ৩১ মার্চ গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে মামলার আসামী যুবদল নেতা নুর আলমকে গ্রেপ্তার করে।
এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গোবিন্দগঞ্জের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকের ওপর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অবিলম্বে মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জের দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১
এপ্রিল ২, ২০২৬
































