জিন্নাত হোসেন, দিনাজপুর :
দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা, দলীয় ওয়াল পেইন্টিং ও একুশের গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি-২০২৬) সকাল সাড়ে ৯ টায় দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি, দলীয় ওয়াল পেইন্টিং, সুন্দর হাতের লেখা ও একুশের গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহ: আব্দুল ওয়াহেদ জানান, প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে শনিবার ২১ ফেব্রুয়ারি বেলা ১১ টায় দিনাজপুর শিশু একাডেমী অডিটোরিয়ামে।
আমন্ত্রণ/এজি
দিনাজপুর শিশু একাডেমির উদ্যোগে একুশের প্রতিযোগিতা অনুষ্ঠিত
ফেব্রুয়ারি ২০, ২০২৬
































