রফিক প্লাবন, দিনাজপুর :
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় দিনাজপুরের নবাবগঞ্জে বৃহস্পতিবার (১৯ ফেব্রæয়ারি) দিনব্যাপী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যাপী ভলিবল প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মিলনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।
আয়োজকরা জানান, তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে মেধাবী খেলোয়াড় তৈরি হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ভবিষ্যতে এসব খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করবে বলেও প্রত্যাশা করেন তারা।
প্রতিযোগিতার ফাইনাল খেলায় দিশবন্ধী হাতিশাল ফাজিল মাদ্রাসা ২-০ সেটে নবাবগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা পরিচালনা করেন আব্দুল মোন্নাফ, কাওছার রেজভি, ইয়াকুব, রিয়াজুল, সাইদুল ও জমশেদসহ অন্যান্যরা। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আমন্ত্রণ/এজি


































