হাবিপ্রবি প্রতিবেদক :
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তিনটি গুরুত্বপূর্র্ণ পদে নতুন তিন অধ্যাপককে নিয়োগ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশের মাধ্যমে তাদের পৃথক এ দায়িত্ব¡ প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের পোস্ট প্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিনের দায়িত্বে পেয়েছেন কৌলিতত্ত¡ ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান। সদ্য বিদায়ী ডিন উদ্ভিদ রোগতত্ত¡ বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রশীদের মেয়াদ শেষ হওয়ায় তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অপর এক আদেশে ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড টেকনোলজির (আইআরটি) পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে ফুড প্রসেস অ্যান্ড প্রিজারভেশন বিভাগের অধ্যাপক ড. মারুফ আহমেদকে। তিনি কীটতত্ত¡ বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেনের স্থলাভিষিক্ত হলেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত¡ বিভাগের অধ্যাপক ড. শরীফ মাহমুদকে ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিসের (ক্যাডস) পরিচালক হিসেবে দায়িত্ব¡ প্রদান করে পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
হাবিপ্রবিতে নতুন দায়িত্ব পেলেন তিন অধ্যাপক
সেপ্টেম্বর ২৪, ২০২৬
































