মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির চতুর্থতলা মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনের এমপি আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া।
এ সময় দিনাজপুরের ঐতিহাসিক বড় মাঠ নিয়ে তিনি তার বক্তব্যে বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী’র সাথে এ বিষয়ে কথা বলব। বুধবার সংসদীয় মিটিংয়ে বিষয়টি উত্থাপন করব। পরবর্তীতে বিষয়টি সভাপতির মাধ্যমে চেম্বারকে অবগত করব। দিনাজপুর জেলাবাসীর বড় মাঠ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকতার সাথে দেখবেন বলে আমি আশা করি।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হুইপ আখতারুজ্জামান মিয়া এমপিকে চেম্বারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়।
দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে ও পরিচালক মো. রাহবার কবির পিয়ালের সঞ্চালনায় বক্তব্য রাখেন চেম্বারের পরিচালক সুজাউর রব চৌধুরী, দিনাজপুরের সকল খেলোয়াড় বৃন্দের পক্ষে সাবেক পৌর কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা। দুইজনের বক্তব্যে দিনাজপুর জেলাবাসীর ঐতিহাসিক বড় মাঠের বিষয়ে হুইপ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
তারা বলেন, কাঁটাতারের বেড়া ছাড়াই যেন আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দিনাজপুর জেলাবাসি ও মুসল্লীবৃন্দ খোলা মাঠে এবং স্বাচ্ছন্দে পবিত্র ঈদের নামাজ আদায় করতে পারেন।
এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহসভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, সহ সভাপতি মো. শামীম কবির, পরিচালক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, জর্জিস আনাম, মো. মোকাররম হোসেন, শাহেদ রিয়াজ পিম, মো. রুবেল ইসলাম, মোস্তফা কামাল মিলন, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, মঞ্জুর মুর্শেদ সুমন, মো. শামীম কবির অপু প্রমুখ।
অপরদিকে একই মঞ্চে দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রæপের সভাপতির নেতৃত্বে এবং দিনাজপুরের খেলোয়াড়বৃন্দের পক্ষে জাতীয় সংসদের হুইপকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নুরুজ্জামান সরকার ও রেহাতুল ইসলাম খোকা।
আমন্ত্রণ/এজি
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা
মার্চ ১০, ২০২৬
































